বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র মৃত্যুবাষির্কী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৯:২৫ এম
শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র মৃত্যুবাষির্কী
ফরিদগঞ্জে শিক্ষা ও রাজনীতিতে অবিস্মরণীয় সিরাজুল হক বিএড’র  মৃত্যুবাষির্কী আজ ১২ রমজান জেলা পরিষদের সাবেক সদস্য মো: মশিউর রহমান মিটু’র পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সিরাজুল হক বিএড এর ১০ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উনার স্ত্রী রোকেয়া বেগমের জন্য দোয়ারত অবস্থায় ১৪৩৪ সনের ১২ রমজান ইফতার পূর্ব মুহুর্তে মোনাজাতরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.. রাজিউন)।
জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। স্পষ্টভাষী এই নেতা আ’লীগের রাজনীতিতে দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন।
বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ১৯৪৬ সালের ২০ মে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক বিএড। জীবদ্দশায় অধিকাংশ সময় তিনি নিজেকে শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রাখেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে সংগঠনের নিজস্ব সম্পত্তি ও ভবন নির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিক্ষকদের যে কোন দাবী-দাওয়া আদায়ে তিনি সামনে থেকে নেতৃত্ব প্রদান করতেন। যার জন্যে শিক্ষক সমাজে তিনি ব্যাপক জনপ্রিয় ও সামদৃত ছিলেন তিনি। এছাড়াও তিনি কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান ও শিক্ষার মান উন্নয়ন করে বিদ্যালয়কে অনন্য স্থানে নিয়ে যান।
এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম রুহের মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি বিনিত অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য মো. মশিউর রহমান মিটু।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷