বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আদর্শ সেবা ফাউন্ডেশন’র ইফতার বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:৫৮ পিএম
ফরিদগঞ্জে আদর্শ সেবা ফাউন্ডেশন’র ইফতার বিতরন
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া ইউনিয়নে  প্রতি বছরের ন্যায় এবারও সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন  আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্ম আয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৭ এপ্রিল (শুক্রবার) সকালে সংগঠনের সদস্যরা ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পূর্বের ন্যায় এবারও এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা ও ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী  জিয়উর রহমান,সভাপতি সালাহ্ উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ কাউছার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
বিতরণ শেষে উপদেষ্টা  জিয়াউর রহমান বলেন, সমাজকে এগিয়ে নিতে এ ধরনের মহতি উদ্যোগ নেওয়া সবারই দায়িত্ব। তিনি সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন। এছাড়া এসব কাজে সমাজের বিত্তবানাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও সংগঠনের সভাপতি কাজী সালাহউদ্দিন জানান,আমরা রমজানে সওয়াবের উদ্দেশ্য দরিদ্র মানুষদের পাশে দাড়িয়েছি।যারা আমাদের এই কাজে আর্থিক এবং মানুষভাবে সহযোগীতা করেছেন আমি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামনের দিনেও এমন মানবিক ও সামাজিক কাজে সমাজের বিত্তবানদের এমন কাজে সহযোগিতা আশা করছি।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল,দেড় কেজি ছোলা, ১কেজি মুড়ি, ১কেজি খেজুর, ১লিটার সোয়াবিন তৈল, ১কেজি খেসারি ডাল,  ৫০০ গ্রাম চিড়া,১কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ৫০০ গ্রাম ভেষন।
উল্লেখ্য:সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে রমজানে ইফতার,ঈদ উপলক্ষে ঈদ উপহার,বৃক্ষরোপন সহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।এছাড়াও করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় বেশ সরব ছিল সংগঠনটি।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷