শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেঘনা নদীতে ৬’শ কেজি পোণা ইলিশ’সহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:০৩ পিএম
মতলব উত্তরে মেঘনা নদীতে ৬’শ কেজি পোণা ইলিশ’সহ গ্রেপ্তার ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬’শ কেজি পোণা ইলিশ’সহ একজনকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। চরউমেদ এলাকায় রোববার ভোররাতে চলে এই অভিযান।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোররাতে উপজেলার চরউমেদ এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় জাটকাবোঝাই একটি স্পিডবোট এবং ১জনকে আটক করা হয়।

আটককৃত হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমগীর কান্দি (পাইনপাড়া) এলাকার নাঈম উদ্দিনের ছেলে মো. ফরহাদ (২৫)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্পিডবোটে পাওয়া যায় ৬’শ কেজি জাটকা। সেগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বিজ্ঞ আদালতে নির্দেশক্রমে মতলব উত্তর উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলো রোববার দুপুরে মোহনপুর লঞ্চঘাট এলাকা থেকে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

Model Hospital

তিনি বলেন, নদীতে জাটকা নিধন ঠেকাতে নৌ-পুলিশ সব সময় তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান’সহ নৌ-পুলিশের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।