বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃষি বিভাগের সিআইজি দলের সদস্যদের নিয়ে কংগ্রেস

কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:০২ পিএম
কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা কৃষি দফতরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ॥ প্রজেক্ট (এনএটিপি-২) এর সিআইজি দলের সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, কৃষক নেতা নাছির উদ্দিন সরকার, কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকার, সিআইজি সভাপতি সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মুন্সি, সাহিদা সুলতানা। কোরআন তেলাওয়াত করেন আবুল বাশার খান।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিআইজি দলের সদস্যদের নিয়ে কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা।

অনুষ্ঠানে এমএ কুদ্দুস বলেন, দেশের বর্ধিত জনসংখ্যা খাদ্য চাহিদা পূরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইজন্য কৃষি বিভাগ গ্রামাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কমন ইন্ট্রারেষ্ট গ্রুপ (সিআইজি) করেন। এই উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১৪০টি সিআইজি গ্রুপ রয়েছে। এইসব গ্রুপগুলোকে সংগঠিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুসারে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক সিআইজি গ্রুপকে ঐক্যবদ্ধ করে স্মার্ট কৃষিকে সমৃদ্ধ করা হবে বলে মত প্রকাশ করা হয়।

Model Hospital

কংগ্রেস অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বরো ফসল হিট ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে ধানের ফুল নস্ট হয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। হিট ষ্ট্রোক থেকে ফসল রক্ষার জন্য জমিতে কম করে ৩ ইঞ্চি পরিমাণ পানি সব সময় রাখতে হবে। তাছাড়া প্রতি লিটার পানিতে ৬ গ্রাম এমওপি সার, থিওভিট ৬ গ্রাম, ২ গ্রাম জিম মিশিয়ে প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। এই ভাবে ১০ লিটার পানিতে পরিমান মত উল্লিখিত উপকরন মিশ্রিত করে দুই শতক জমিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital