শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:১৯ পিএম
চাঁদপুরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১৫এপ্রিল (শনিবার) সকাল ১১টায়  চাঁদপুর শহরের মুর্খাজ্জী ঘাটস্থ মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসা মিলনায়তনে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক  মুনাওয়ার কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী তার  বক্তব্যে বলেন, আজকে মাইটিভি ১৩ বছর ফেরিয়ে  ১৪বছরে পদাপর্ণ করেছে। আজকের দিনে আমি প্রথমেই  মাইটিভি চেয়ারম্যান ও  পরিবারকে অভিনন্দন জানাচ্ছি।  মাইটিঁভির সফলতা কামনা করছি। মাইটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। মাইটিভি জনগণের কাছে সঠিক তথ্য ও উন্নয়নের কথা তুলে ধরে। মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কাননের আয়োজনে মাইটিভির জন্মদিন উদযাপন হচ্ছে, খুবই ভালো উদ্যোগে। তিনি সফলতার সাথে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।পবিত্র  মাহে রমজানে মাইটিভির এই জন্মদিনে শহরের হাজী ফাতেমা খাতুন  ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় শিক্ষাথীদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন সত্যিই  প্রশংসার দাবী রাখে ।

অনুষ্ঠানে  ক্রাইম একশন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জনপ্রিয় অনলাইন পোর্টাল ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক মো: মাসুদ আলম, ক্রাইম একশন নিউজ পোর্টাল এর প্রকাশক বিপ্লব সরকার, গ্লোবাল টিভির চাঁদপুর প্রতিনিধি সুজন আহমেদ।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় মোহতামিম হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল ।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুনাওয়ার কানন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান,

পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজীয়া মাদরাসায় মোহতামিম হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক হাফেজ মাও মোহাম্মদ কাউছার, শিক্ষক হাফেজ মাও আবুল বাশার ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital