বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিলে

সাংবাদিকদের সৎ এবং সততা নিয়ে সংবাদ প্রকাশ করতে বাধ্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৪৯ পিএম
সাংবাদিকদের সৎ এবং সততা নিয়ে সংবাদ প্রকাশ করতে বাধ্য
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল ইমরান শোভনের সুস্থাতায় ও সংগঠনের জেলা শাখার মরহুম সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
তিনি বক্তব্য বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র  দুইটি। একটি হলো জবান আরেকটি হলো জবান। জবানের অস্ত্র দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কলমের অস্ত্র দিয়ে সাংবাদিকর কোটি কোটি মানুষের কাছে সত্য প্রকাশ করার সুযোগ পায়।
সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভালমন্দ সকল দিক ফুটে ওঠে৷ তাই দেশ ও জাতি কল্যানে সাংবাদিকদের সত্য এবং ন্যায়ের পক্ষে থকার কোন বিকল্প নেই। সাংবাদিকদের সৎ এবং সততা নিয়ে সংবাদ প্রকাশ করতে বাধ্য।
ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাওন পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধো আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, সদর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম মোস্তাফা কামাল, সিনিয়র আইনজীবী এ্যাডঃ সেলিম আকবর, জেলা ইসলামী আন্দোলনের আমীর শেখ মোঃ জয়নাল আবেদিন সহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital