বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খতম ও ইফতার দোয়া

মো. রাছেল প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪:১৫ পিএম
কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খতম ও ইফতার দোয়া

কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা ও সর্বজনীন কল্যাণে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে কোরআন খতম ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।

এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনছুর উদ্দিন কেনু, জাফরুল হাসান শাহীন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Model Hospital

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহদ্দিরবাগ আলহাজ্ব সুলতান ভূঁইয়া কমপ্লেক্স ও এতিমখানার হাফেজ মাওলানা শাজাহান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।