বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৩২ পিএম
মতলব দক্ষিণে শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

মতলব দক্ষিণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ১৮ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার উত্তর বাড়ৈগাঁও আশ্বার দিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও লুঙ্গি এবং ২০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. আল আমিন ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ বাবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শেখ ফাউন্ডেশনের প্রস্তাবিত কমিটির সভাপতি ডা. শেখ ওমর ফারুক শাহিন, সিনিয়র সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলীউন্নবী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিসান আহম্মেদ, কোষাধ্যক্ষ আব্দুল মালেক শেখসহ ফাউন্ডেশনের সদস্যরা।

এদিকে একই দিন আশ্বাদিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী।

Model Hospital

এসময় ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন, গন্যমান্য ব্যক্তিসহ স্থানীয় এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital