বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ২৫ চেয়ারম্যান, ৩ সংরক্ষিত, ২৮ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৫:০৮ পিএম
হাজীগঞ্জে ২৫ চেয়ারম্যান, ৩ সংরক্ষিত, ২৮ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী’সহ ৫৬জনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন ৭৩জন প্রার্থী। এদের মধ্যে ২৫জন প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন। সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন ফরম জমা দেন ৯০জন এদের মধ্যে ৩জন প্রার্থী প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দেন ৪৩৪ জন। এদের মধ্যে ২৮জন প্রার্থী প্রত্যাহার করে নেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন ২জন।

সোমবার (৬ডিসেম্বর) প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান। উপজেলা নির্বাচন অফিসার আরও জানান, আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন।

হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নের ১নং রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন ৭জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, জাকের পার্টির প্রার্থী ইউসুফ আলী, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল মালেক প্রধানিয়না দেলোয়ার হোসেন, জুলফিকার আলী বাবুল পাটওয়ারী। সংরক্ষিত নারী সদস্য ১নং ওয়ার্ডে নুরজাহান, ৩নং ওয়ার্ডে তাহমিনা, সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে শাহজাহান, ৭নং ওয়ার্ডে কবির মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ।

২নং বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে অহিদুজ্জামান পাটওয়ারী, সাধারণ সদস্য পদে ৮নং ওয়ার্ডেও প্রার্থী মেসকাত কামাল মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ।

Model Hospital

৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ, আবু ছায়েম মিয়াজী, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে প্রার্থী মো. ইয়াছিন মিজি মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ডে মো. সোহাগ মজুমদার, ৬নং ওয়ার্ডে ফারুক আহম্মেদ মোল্লা, ৭নং ওয়ার্ডে হরি প্রসন্ন রায়, ৮নং ওয়ার্ডে বিল্লাল হোসেন মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ।

৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম, জুলহাস চৌধুরী, শাকিল মাহমুদ টুকু, সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে প্রার্থী মো. দেলোয়ার হোসেন মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আবুল কাশেম, সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে আব্দুল মতিন পাটওয়ারী, শাহজান পাটওয়ারী৩নং ওয়ার্ডে মোরশেদ আলম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে মফিজ মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুস সামাদ মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।
৮নং হাটিলা পশ্চিম ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩নং ওয়ার্ডে শাহাদাৎ খন্দকার, মো. রবিউল, ৫নং ওয়ার্ডে ছাত্তার মিজি, ৮নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলী আকবর শেখ, আলী আহম্মেদ, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে এনামুল হক, ৩নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, মনির হোসেন, ৮নং ওয়ার্ডে মো. মানিক মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে শাহিদুল হক, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে মো. বোরহান উদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন, উজ্জ্বল দেবনাথ, ৬নং সুলতান আহম্মেদ, ৯নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম, জসীম উদ্দিন মুন্সী, জসিম উদ্দিন খন্দকার, মো. গোলাম কাউছার, গাজী গোলাম মোস্তফা মশু, সাধারণ সদস্য পদে ৩নং ওয়ার্ডে মো. কালু মিয়া মনোনয়ন ফরম প্রত্যাহার করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।