বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মোশারফ হোসেনের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫:৪৪ পিএম
মতলব দক্ষিণে মোশারফ হোসেনের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ

কারো নেই মা, কারো নেই বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। বিভিন্ন এতিমখানার এমন শতাধিক এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমি ইফতারের আয়োজন করেছেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মো. মোশাররফ হোসেন বকাউল। এসময় উত্তর বাড়ৈগাঁও আশর্^াদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬২ জন শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী-পায়জামা বিতরণ করা হয়। এছাড়া খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে নারায়ণপুর বাজার এলাকায় মোশাররফ হোসেনের নিজ বাস ভবনে বিভিন্ন এতিম খানার এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণের এ আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রবাস থেকে ভার্চুয়াললী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন বকাউল। ভার্চুয়াললী বক্তব্যে মোশররফ হোসেন বলেন, এতিমখানার পিতৃহীন শিশুরা জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। অনেক সময় অভিভাবকহীন এসব পরিবারের শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না। শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এতিমখানাকে উপযোগী মনে করেন তাদের পরিবার। আর এ এতিমরাই ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কুরআনে হাফেজ হিসেবে তৈরি হয়। তিনি বলেন, এমিতখানায় সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। তাই সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে তাদের এই অভাব পূরণ হবে।

এসময় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মোমিন মিয়াজী প্রমুখ।

Model Hospital

মোশাররফ হোসেনের পক্ষে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন রুপারী বেগম ও ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital