বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬:২৫ পিএম
কচুয়া প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার,দোয়া ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।

(১৯ এপ্রিল) বুধবার প্রেসক্লাবের নিজস্ব কার্যলয়ে ইফতার,দোয়া ও সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহ-সভাপতি আতাউল করিম, মোহম্মদ মহিউদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক মো.ইউনুছ,কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো.হাবীব উল্যাহ,শিকড় সংবাদের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,মো.মাসুদ রানা, কোষাধ্যক্ষ শান্ত ধর,দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ চৌধুরী,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব চন্দ্র শীল,নির্বাহী সদস্য মফিজুল ইসলাম বাবুল,আহসান হাবিব সুমন,আবুল কালাম,আফাজ উদ্দিন মানিক,আমির হোসেন,আবু সাঈদ,মো.মোহসিন,সঞ্জিব ভৌমিক অপু,মো.রাসেল,আবু হানিফ প্রমুখ।

আলোচনা শেষে সকল সদস্যদের ঈদের উপহার বিতরণ করা হয়।

Model Hospital

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী খতিব মাও.আলাউদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital