শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর যুবলীগের ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৪৫ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর যুবলীগের ইফতার মাহফিল

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ রমজান (২০ এপ্রিল) নারায়ণপুর পৌর যুবলীগের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন মুন্সির সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিয়াজী, যুবলীগ নেতা মো. রাসেল প্রধান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. আল আমিন মাস্টার, নারায়ণপুর পৌর শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. নেয়ামত উল্লাহ।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনাসহ বিশে^র মুসলমান ও বাংলাদেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital