বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ২:২৭ পিএম
মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মতলব দক্ষিণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গত ২৯ রমজান (২১ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার গড়েভাঙ্গা ঈদগাঁ মাঠে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩ শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা।

ফাউন্ডেশনের উপদেষ্টা মোজাফফর হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য ইত্তেকার আহম্মেদ ইফতির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. কাউছার প্রধান, সাবেক ইউপি সদস্য মহসিন প্রধান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলাইমান সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক জাহাঙ্গীর সরকার, যুবলীগ নেতা সারওয়ার বকাউল, সুজন ঢালী, ফাউন্ডেশনের সদস্য জিলানী তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital