শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৫২ এম
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী খাজুুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক জনাব শওকত আলী বিএসসির  সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি   ডাক্তার আব্দুর রাজ্জাক।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী  সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী, অভিভাবক সদস্য শাহ আলম কিরন,তাজুল ইসলাম,আতাউর রহমান,কার্তিক চন্দ্র লোধ প্রমুখ।
এইসময় অতিথিরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রেখে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এছাড়াও এইসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,পরীক্ষার্থীরা সহ এলাকার সামাজিক, গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতায় কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মাহবুবুর রহমান গাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital