বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির কৃষি উদ্যোক্তা রুবেলের অকাল প্রয়াণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:৩০ এম
শাহরাস্তির কৃষি উদ্যোক্তা রুবেলের অকাল প্রয়াণ

শাহরাস্তিতে কৃষি  উদ্যোক্তা রুবেল (৩২) নামে এক তরুণের অকাল প্রয়াণ হয়েছে। বুধবার রাতে হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করলে তার স্বজরা তাকে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, ইন্নালিল্লাহে …….রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী পিতা-মাতা ভাই বোন ও দুটি অবুঝ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শাহরাস্তি উপজেলার সূচীপাড়া (দঃ) ইউপির রাগৈ গ্রামের মাইজ পাড়া বাড়ির উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি মতিন সর্দারের বড় পুত্র ছিলেন তিনি। তার পিতা মতিন সর্দার বড় পুত্র  রুবেলকে নিয়ে শাহরাস্তি উপজেলার রাগৈ বিল খাল পাড় এলাকায় বৃহৎ পরিসরে সর্দার বহুমুখী এগ্রো ফার্ম প্রাঃ লিঃ গড়ে তোলেন। তিনি রুবেল ওই এগ্রো ফার্মটি সফল ভাবে  উত্থানে পিতা মতিন সর্দার বাবাকে রথের সারথির মতো সঙ্গ দিয়ে আসছিলেন। যার ফলে অল্প সময়ের ব্যবধানে প্রকল্পটিতে ডেইরি ফার্ম,মৎস্য, মৎস্য হ্যাচারি,পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদন, নানা জাতের সবজি উৎপাদন, বায়োগ্যাস প্লান্টে বৈদ্যুতিক টারবাইন পাখা লাগিয়ে প্রকল্পের বিদ্যুতের চাহিদা মিটিয়ে স্থানীয়দের বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা যোগান দিয়ে বৈপ্লবিক উন্নতি সাধন করেন।

ওই প্রকল্পের মহাযজ্ঞ বাস্তবায়নে পিতাকে সহযোগিতা করতেন তিনি রুবেল। হঠাৎ করে তার এই অকাল প্রয়াণে পিতা মতিন সর্দারের কাঁধে পুত্রের লাশের ভারে বিমর্ষ হতভম্ব কিংকর্তব্যবিমূঢ়  হয়ে পড়েন তিনি। গত বছর রুবেল জীবদ্দশায় গনমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রাণিজ আমিষের সস্তায় অন্যতম যোগানের মাধ্যম হচ্ছে পোল্ট্রি মুরগি ও ডিম। ওই হিসেবে তাদের এগ্রো ফার্মের লক্ষ্য সমগ্র উপজেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী রামগঞ্জ,চাটখিল, লাকসাম, মনোহরগঞ্জ,  লক্ষ্মীপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ চাঁদপুর,  কচুয়া উপজেলার জনপদের মাংস ও ডিমের চাহিদা মিটিয়ে এর প্রসারতা বৃদ্ধি করা। ওই হিসেবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা।

Model Hospital

এছাড়া তিনি আরো বলেন, পোল্ট্রি ব্যাপক কর্মসংস্থানমুখী একটি সমৃদ্ধ শিল্প।গ্রামীণ পরিবারের গৃহস্থালি কাজে আয় বাড়ানোর একটি হাতিয়ার পোল্ট্রিশিল্প। এ শিল্প যেমন লাখ লাখ লোকের কাজের সুযোগ সৃষ্টি করেছে অন্যদিকে সস্তায় পুষ্টির যোগান দিয়ে দেশে মেধাবী এবং সুস্থ-সবল প্রজন্ম তৈরিতে অবদান রাখছে। তাই আমাদেরও উদ্দেশ্য সে রকম। হঠাৎ করে অকাল প্রয়াণে তার সেই ইচ্ছে অধরায় রয়ে গেল।

কৃষি উদ্যোক্তা রুবেলের নামাজে জানাজা উপজেলার রাগৈ উবির মাঠে বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।  ওইদিন এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। ৎ

তিনি মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করে প্রয়াত রুবেলের এতিম দুটো কন্যা সন্তানকে কোলে নিয়ে আদর করে সান্তনা দেওয়ার চেষ্টা করেন। এসময় অন্যান্যর মধ্যো উপস্থিত ছিলেন রাগৈ উবির প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বিএসসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন, সূচিপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর বেপারি, যুবদলের আহবায়ক ইমন মোল্লা। এছাড়া মূলদল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থক এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ  উপস্থিত ছিলেন।

নিহত রুবেলের অকাল প্রয়ানে সাবেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ  বলেন, রুবেল একজন ভালো উদ্যোক্তা ছিল সে বেঁচে থাকলে এ এগ্রো ফার্মটি হয়তো নতুন দিগন্ত খুঁজে পেত। একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান প্রাণিসম্পদ অফিসার ডা: মাকসুদুর  আলম বলেন, এই উদ্যোক্তা রুবেলের জীবন শুরু না হতে শেষ হয়ে যাওয়া  সত্যিই দুঃখজনক। আল্লাহ পাক যেন এ পরিবারটিকে এই শোক সইবার ক্ষমতা দান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital