বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে ওয়ার্ড যুবদলের কমিটি গঠনে আলোচনা সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ এম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে ওয়ার্ড যুবদলের কমিটি গঠনে আলোচনা সভা

মতলব দক্ষিণে ৩নং খাদেরগাঁও ইউনিয়নে ১ ও ২নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের মাছুয়াখাল এলাকায় এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন।

আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদ মিয়াজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিঞা মো. ফারুকের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান কাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ঢালী, বিএনপি নেতা মজিবুর রহমান মেম্বার, নজরুল ইসলাম সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার কাজী, কাউছার আহম্মেদ প্রধান, শাহাদাত হোসেন প্রধান, ইয়াকুব প্রধান, সদস্য খোকন দেওয়ানজী, আবুল কালাম বকাউল, হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পরে মো. ইউসুফ মিয়াজীকে সভাপতি, ইসমাইল প্রধানকে সাধারণ সম্পাদক ও জসিম প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ১নং ওয়ার্ড এবং মো. সুমন মিয়াকে সভাপতি, জয়নাল পাটোয়ারীকে সাধারণ সম্পাদক ও রফিক প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।