বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, মাছচাষী গৃহবধূর বুকফাটা আর্তনাদ

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫:১৪ পিএম
শাহরাস্তিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, মাছচাষী গৃহবধূর বুকফাটা আর্তনাদ
চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অজ্ঞাত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ২৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের আতাকরা গ্রামে ঘটে।
জানা যায়, ওই গ্রামের উত্তর পাড়া হাজি বাড়ির আমির হোসেনের স্ত্রী আলেয়া বেগম সাড়ে ৩ বছর যাবৎ নিজ পুকুরে মাছের চাষ করে আসছেন। ঘটনার দিন রাতে ওই পুকুরে বিষ প্রয়োগের কারনে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার মাছ মারা যায়।
এবিষয়ে আলেয়া বেগম জানান, আমি খুবই অসহায় একজন গৃহবধূ। আমার স্বামী ঢাকায় একটি চা-পানের দোকানী। অতি কষ্টে সন্তানদের নিয়ে দিনাতিপাত করছি। ৩ লক্ষ টাকা ধারদেনা করে নিজের প্রায় ৫০ শতক পুকুরে সাড়ে ৩ বছর যাবৎ মাছের চাষ করছি।আমার চাষ করা পুকুরে আধা কেজি থেকে দেড় কেজি ওজনের এবং নানান প্রজাতের প্রায় ৫ হাজার মাছ ছিলো। যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি। আমি বিষ ঢেলে দিতে কাউকে দেখিনি। তবে পাশের বাড়ির মুজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেন এঘটনাটি ঘটিয়েছে বলে আমার ধারনা। সে ছাড়া আমার আর কোন শত্রু নেই। তার সাথে আমার জমি সংক্রান্ত জটিলা রয়েছে। সে আমার কাছে জমি বিক্রি করেছে। ১ বছর অতিবাহিত হলো এখনও দেই দিচ্ছি বলে জমি রেজিস্ট্রি করে দেয়নি। রেজিস্ট্রি করে দিতে বললে সে রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে আসে। সব সময় আমাকে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার ৩ দিন আগে সে কি করতে পারে তা আমাকে দেখিয়ে দিবে বলে হুমকি দিয়েছে। এখন আমার সংসার পরিচালনা,দেনার ভার ও কনিষ্ঠা কন্যার লেখাপড়ার দায়িত্ব কে নিবে?
 তিনি স্থানিয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের সহযোগিতা প্রার্থণা করেন।
এব্যাপারে জানতে আলমগীরের বাড়ি গেলে তিনি বাড়ি নেই বলে তার বাসা থেকে জানানো হয়।
স্থানীয়রা জানান, আলেয়া অনেক কষ্টে সংসার পরিচালনা করে। ধারদেনা আর অভাবে নিজে মাঠে কাজ করে। পাশের বাড়ির আলমগীর আলেয়ার কাছে জায়গা বিক্রি করেছে। রেজিস্ট্রি না দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে মতবিরোধ চলছে। তারা আরও বলেন, কিছুদিন পূর্বে আলেয়া তার জমিতে ধানের বীজ বপন করেছিলেন। ৪/৫ ইঞ্চি হওয়ার পর চারাগুলোর উপরে কে বা কারা ঘাষস নিধন ঔষধ ছিটিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আলেয়া যতবারই ক্ষতিগ্রস্ত হয়েছে ততবারই এলাকাবাসীকে তা অবহিত করেছে। এধরনের গুপ্ত অপরাধিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital