সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসিকতার মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে হবে : মেয়র অ্যাড: জিল্লুর রহমান জুয়েল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম
সাহসিকতার মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে হবে : মেয়র অ্যাড: জিল্লুর রহমান জুয়েল

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বাবুরহাট ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ সেন্টারে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ।

স্টাফ রির্পোটার : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাবুরহাটে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ডিসেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদরের বাবুরহাট হাজী মোবারক কমপ্লেক্সের ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে সন্ধ্যায় ৭টায় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি ১৫বছর টিকে আছে এটা অনেক গর্বের।চাঁদপুরে অনেক দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে । সব পত্রিকার মানও ভালো । এ পত্রিকা প্রকাশের পিছনে যিনি কারিগর তিনি হলেন আমাদের প্রিয় সাংবাদিক সোহেল রুশদী ভাই। আমরা ছোট শহরে থাকি আমরা সবাই সবাইকে চিনি। পত্রিকা হচ্ছে পেশাদারিত্বের জায়গা। সমাজের কিছু অপরাধ হয় ,অনেক অন্যায় হয়, সে অন্যায় অপরাধ গুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি বলেন, আমরা যারা সমাজে ভালো কাজ করি তা পত্রিকার মধ্যে সামনে এনে দেখাতে হবে এবং খারাপ কাজ করলে তাও তুলে ধরতে হবে। আপনারা নিউজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। একটু সাহসিকতার মাধ্যমে সংবাদ প্রচার করতে হবে। আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের দোষত্রুুটি গুলো তুলে ধরবেন। আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি।

Model Hospital

পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ভাই আমাদের খুবই কাছের মানুষ। আমাদের বিভিন্ন অভিযান ও কর্মসূচীগুলো পত্রিকার মাধ্যমে নিয়মিত প্রকাশ করেন। আমি এ পত্রিকার সফলতা কামনা করছি।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে বাবুরহাটে বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি সাফল্যের সাথে সাথে এগিয়ে যাচ্ছে । এর প্রধান শক্তি হচ্ছে পাঠক । চাঁদপুরে চাঁদপুর খবর পত্রিকাটি পাঠকপ্রিয়তা পেয়েছে । আমরা সমস্যা গুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা ডিজিটাল পদ্ধিতে দ্রুত সময়ের মধ্যে পত্রিকা বের করতে পারছি। চাঁদপুর মেয়র মহোদয়ের নেতৃত্বে তিনি করোনা কালে ব্যাপক কাজ করেছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ কাজ করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছে ।আমরা জনগণের কাছে সঠিক তথ্য দিয়েছি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি মো: হুমায়ুন কবির দুলাল মাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মনির গাজী, আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মাল, যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুদ মাল, বাবুরহাট বাজরের মোহনা এন্টার প্রাইজ এর মালিক জসিমউদ্দিন মাল, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম সম্পাদক মো: শওকত করিম, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মাসুদ হোসেন, স্টাফ রিপোর্টার মো:রানা সরকার ,অফিস ইনচার্জ হযরত আলী ,ম্যানেজার মানিক দাস, শাহতলী ইউপি মেম্বার সফিক কারী ,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের (শাহতলী )সভাপতি সোহেল কারীসহ অন্যান্যরা।

আলোচনা সভার পূর্বে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে বাবুরহাট মতলব রোডের মাথা থেকে পত্রিকার র‌্যালির আয়োজন করা হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহন করেন, চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এমএম কামাল ও ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের মালিক মো:শামীম আহমেদ ।

অনুষ্ঠানে পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, পত্রিকার সম্পাদক সোহেল রুশদীসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর-২০২১ খ্রি: দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ১৫ বর্ষে উদযাপন ও ১৬তম বর্ষে পদাপর্ণ করবে । এ উপলক্ষে মাসব্যাপী জেলা শহর ,শহরতলী ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে জন্মদিনের নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।