বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৯:১৬ পিএম
মতলব উত্তরে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার 
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) বিকেল ৩টার সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. সানোয়ারের এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. আবুল কালাম আজাদ, এসআই সুজিত চন্দ্র দে, এএসআই ওয়াসীম মিয়া, এএসআই মো. আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ০৯নং ওয়ার্ড কালিপুর বাজার গাউছিয়া ট্রের্ডাস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা জেলার শাহজানপুর থানার পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেন স্ত্রী নার্গিছ আক্তার (৫৫) এবং রনির স্ত্রী শিরিন আক্তার (৩০) কে ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, ধৃত আসামীদের হেফাজত হইতে ১০(দশ) কেজি গাঁজা জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।