রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে চিত্রনায়ক ডি এ তায়েব সাংস্কৃতিক ফোরামের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:২২ পিএম
বর্ণাঢ্য আয়োজনে চিত্রনায়ক ডি এ তায়েব সাংস্কৃতিক ফোরামের উদ্বোধন

চলবো মোরা একসাথে- করবো জয় মানবতাকে এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক, মানবিক ও অসহায়দের পাশে থাকা এ তিন বিষয়কে মূল লক্ষ্য রেখে যাত্রা শুরু করলো চিত্রনায়ক ডি এ তায়েব সাংস্কৃতিক ফোরাম।

শুক্রবার (১৯ মে) বিকালে বাঙালির মিরপুর ডিওএইচএস, এ সংগঠনের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে কেককেটে লোগো উন্মোচন করল বাংলাদেশ পুলিশের উদ্ধত্বন কর্মকতা, সংগঠনের চেয়ারম্যান ডি এ তায়েব।

অসাধারণ এই লোগোটি তৈরি করেছেন গ্রাফিক্স ডিজাইনার ও ফোরামের সদস্য সাংবাদিক মুছা তপাদার।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন, ডি এ তায়েব সাংস্কৃতিক ফোরামের উদ্যোক্তা এপেক্স সাঈদ আহসান, সাইদ হোসেন অপু চৌধুরী, ডি এ আমিন সানী।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাংবাদিক আল আমিন মুন্সি, লিমন আহমেদ, আলী হাসান, নারী সদস্য সাথী ইসলাম, পায়েল নূর, লিজা আফরিন প্রমুখ।

Model Hospital

সভায় সর্ব সম্মতিক্রমে এপেক্স সাঈদ আহসানকে সভাপতি ও সাইদ হোসেন অপু চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন ও প্রতিটি সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করবে এই প্রত্যয়ে সংগঠনটি গঠন করা বলে জানিয়েছেন সদস্যরা।

পরে সকল সদস্যদের সঙ্গে নিয়ে কেককেটে সংগঠনের শুভ সূচনা করেন চিত্রনায়ক ডি এ তায়েব।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।