বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:৩৬ পিএম
শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের এবং শাহরাস্তি উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের মোবাইল কোর্টে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩শে মে) টামটা উত্তর ইউনিয়নে ওয়ারুক বাজারস্থ মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসন কর্তৃক একটি মুদি দোকানকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)  এবং মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আল আমিন হোটেলকে ১৫,০০০/- (পনের হাজার টাকা) জরিমানা করা হয়।
এরপর ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া স্টোর কে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা), জননী পোল্ট্রিকে ৪,০০০/- (চার হাজার টাকা), মায়ের দোয়া গোশত দোকানকে ৩০০০/- (তিন হাজার টাকা) এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় পল্লী ক্লিনিককে ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয়েছে।
বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় ও ভেজালমুক্ত রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
উক্ত অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফোয়েদুল্লাহ মিয়া এবং শাহরাস্তি থানা পুলিশের একটি টিম ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।