সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মাসুদুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩, ৫:০৮ পিএম
মাসুদুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩  এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) মোঃ মাসুদুর রহমান।
তিনি সম্মানিত বিচারক মন্ডলী, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারি শিক্ষকবৃন্দ, জেলা শিক্ষা অফিসার  সহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বিদ্যালয় ও শিক্ষা অফিস সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের পথ চলায় ( বিভাগ এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়) ও যাতে ভালো ফলাফল আসে, সেজন্য সকলের দোয়া কামনা করেন।
মোঃ মাসুদুর রহমানের শাহরাস্তি উপজেলার শিমুলিয়া গ্রামে। পিতাঃ মোঃ আব্দুর রব এবং মাতাঃ রৌশনারা বেগমের তৃতীয় সন্তান তিনি। লোটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণিতে বৃত্তি এবং রাগৈ উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেনিতে বৃত্তি পান। ১৯৯৭ সালে রাগৈ উচ্চ বিদ্যালয় হতে এস এস সি তে ১ম বিভাগে এবং ১৯৯৯ সালে সূচীপাড়া ডিগ্রী কলেজ হতে এইচ এস সি ১ম বিভাগে উত্তীর্ণ হন। তারপর ইংরেজি সাহিত্যে অনার্স, মাষ্টার্স করে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
শিক্ষকতা পেশাকে তিনি মনে প্রাণে ভালোবাসেন। মো: মাসুদুর রহমান,  ETAB ( English Teachers’ Association of Bangladesh)  কেন্দ্রীয় কমিটির Organizing Secretary এবং Chandpur English Language Club এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।