রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর

চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের চিত্রাংকন প্রতিযোগীতা

সজীব খান প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৩৪ পিএম
চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের চিত্রাংকন প্রতিযোগীতা

সজীব খান: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২৭ মে বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুরে চার গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্য আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের ন্যায় এবছরও বাংলাদেশ প্রতিপলন করা হবে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এ শ্লোগানে উদযাপন করা হবে বিশ্ব পরিবেশ দিবস, আগামী ৫জুন দিবসটি সারা দেশে পালন করা হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরে ৪টি গ্রপে চিত্রাংকন প্রতিয়োগীতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপের প্লে থেকে তৃতীয় শ্রেণি পরিবেশ বিষয়ে ইচ্ছামত অঙ্কন করেন, খ গ্রুপেরে ৪র্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাকৃতিক পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন করেন, গ গ্রুপের সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিপাদ্য বিষয়ে ভিত্তিক এবং ঘ গ্রুপ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ও কিশোর পরিবেশ বিষয়ে ইচ্ছামত অংকন করেন।

প্রতিযোগিতার সমূহের বিজয়ীদের পরিষ্কার বিশ্ব পরিবেশ দিবস আগামী পাঁচই জুন আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে, উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। চিত্রাংকন প্রতিযোগিতায় সার্বিক তত্তবাবধানে করেন করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি ৫জুন বিশ্ব পরিবেশ দিবসটি যথাযত ভাবে পালন করার জন্য চাঁদপুরের সর্বস্তরের সার্বিক সহযোগীতা কামরা করেছেন।

Model Hospital

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহতলী কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর (রবিবার) দুপুর ১টায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার।
তিনি বলেন, আপনারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করবেন৷ মাদরাসার পরিবেশ সুন্দর ও চমৎকার শৃঙ্খলা রয়েছে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি পবিত্র আমানত।” পাঠদানে আন্তরিক থাকতে হবে। শিক্ষার উন্নয়নে সরকারি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন
মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, ১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে। এ মাদরাসার কার্যক্রম মক্তব দিয়ে শুরু হয়েছে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২সালে কামিল প্রতিষ্ঠা করেছেন। এ মাদরাসা থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন৷ এ মাদরাটি অত্র অঞ্চল সহ দেশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, অধ্যক্ষের নেতৃত্বে মেধাবী শিক্ষকরা পাঠদান করেন। এটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসাটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ মাদরাসায় শিক্ষার মান খুবই ভালো।
সভায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা এমদাদ উল্ল্যাহ, মোহাম্মদুল্লা, মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, আরবি প্রভাষক মো: নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান মো: শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: আব্দুল হালিম গাজীসহ শিক্ষকবৃন্দগণ৷
শুরুতেই মাদরাসার পক্ষ থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।