বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকার স্বামী জহিরুল ইসলামের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৩:২৬ পিএম
মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকার স্বামী জহিরুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য  শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  মোসা: তহমিনা আক্তার এর স্বামী ও চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া গ্রামের নিবাসী মো: জহিরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না…….রাজিউন)।

৮ডিসেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩টায় ঢাকা নিজ বাসা দক্ষিণ খানে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায়  ৫৫বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ ৯ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

Model Hospital

এদিকে, ৩০ নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার এর স্বামী মো: জহিরুল ইসলাম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের খোঁজ-খবর নেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এ ছাড়াও  শোক প্রকাশ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital