শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দিনব্যাপী পিবিজিএসআই’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৪:৫৭ পিএম
চাঁদপুরে দিনব্যাপী পিবিজিএসআই’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাঁদপুরে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (PBGSI)” স্কিমের আওতায় প্রতিষ্ঠান প্রধান ও (SMI/MMC/GB) সভাপতিসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান আবিদা সুলতানা, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী, ডিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ শহিদুল্ল্যাহ, গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ বেলাল হোসাাইনসহ বিভিন্ন স্কুলের সভাপতি ও বিদ্যালয়ের প্রধানগন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষার বিভিন্ন বিষয়ে গুরুত্বসহ কারে আলোচনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুমন চন্দ্র।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital