বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম
কচুয়ায় দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

কচুয়ার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথকে সংবর্ধনা প্রদান করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন  সদ্য বিদায়ী সিনিয়র সহকারি শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুর  সুরেশ চন্দ্র দেবনাথ অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান সুরেশ চন্দ্র দেবনাথ।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদ্য বিদায়ী সংবর্ধিত সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।
সময় তিনি বলেন,দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে।আমার  শিক্ষকতার দায়িত্ব পালনে সহযোদ্ধাও সহকারী শিক্ষকগণ সর্বত্র দিয়ে সহযোগিতা করেছেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল পাটোয়ারী, সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সাইফুল্লাহ, অমর কৃষ্ণ দেবনাথ, সরকারি শিক্ষক মেহেদী হাছান সবুজ, মোঃ জালাল উদ্দিন, ফখরুল ইসলাম,ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ পরান, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয় পাটোয়ারী প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের  সেকশন অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল স্থায়ী হয়ে থাকবেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, সাইফুল্লাহসহ অন্যান্য শিক্ষকরা বলেন, ‘স্যারের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।
অনুষ্ঠানের শেষে, শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সদ্য বিদায়ী সিনিয়র সহকারি শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথকে রাজকীয় ভাবে মাইক্রো গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে তার গ্রামের বাড়ি ফতেপুর পৌঁছিয়ে দেয়।
জানা যায়, ১৯৮৫ সালে দারাশাই তুলপাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন সুরেশ চন্দ্র দেবনাথ।গতকাল বৃহস্পতিবার   (২৭ ফ্রেব্রুয়ারি ) ওই বিদ্যালয়ের থেকে অবসরে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital