বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৬ পিএম
লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একইসাথে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ‍্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এস এম জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি দাস, সহকারি শিক্ষক উত্তম কুমার রায়, মজিবুর রহমান গাজী, মোঃ আবু সায়েম।

Model Hospital

আলোচনা সভা শেষে বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠানে শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। ২০২৫ সালে উক্ত বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital