শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মতলব দক্ষিণের মীম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:১০ পিএম
মতলব দক্ষিণের মীম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের মীম জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ মে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রট ও মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তার উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।

ওই সময় হাসপাতালটির লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে হাসপাতালের মালিক জসিম উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।

গত কয়েকদিন আগে ওই হাসপাতালটিতে অভিযান চালানো হয় এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৩ কার্যদিবসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সে আইন অপমান্য করায় মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযানের সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন, ডাঃ রতন চন্দ্র দাস, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েম মাস্টার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital