বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১০:৫৮ পিএম
শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৩

নোমান হোসেন আখন্দ: শাহরাস্তিতে কৃষি জমির মাটি খেকো অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্ব কমছেই না, এবার তাদের মাটি বহনকারী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ গেল ষাটোর্দ্ধ এক নারী।

জানা যায়, সিএনজি চালিত অটোরিক্স্রা ও কৃষি জমির মাটি বহনকারী ড্রাম ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরতর আহত হয়েছেন। গুরুতর আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

১ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কালীবাড়ী- থেকে উঘারিয়া- মোল্লাদজ্জা আঞ্চলিক সড়কের নুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূএে জানায়, একটি মাটিবাহী ড্রাম ট্রাক সড়কের পশ্চিম পাশের কৃষি জমির মাঠ থেকে দ্রুতবেগে সড়কের উপর উঠার সময় সিএনজি অটোরিক্সাকে সজোরে চাপ দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে উপজেলার সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের পূর্ব তফাদার বাড়ীর আবদুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম(৬০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া একই বাড়ীর আবদুর রহিমের স্ত্রী নূরজাহান (৪০), ফজলুল হকের স্ত্রী, ফরিদা বেগম (৬০) বাবুল হোসেনের স্ত্রী রাশেদা বেগম(৫০), গুরুতর আহত হয়।

দূর্ঘটনায় কবলিত ব্যাক্তিদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: আয়েশা সিদ্দিকা দূর্ঘটনার শিকার ফাতেমা বেগমকে মৃত ঘোষনা করেন ও গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও দুর্ঘটনার শিকার দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজি ও মাটি বাহী ড্রামট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

Model Hospital

এ বিষয়ে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital