শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নারীর ক্ষমতায়নে এসি ল্যান্ড রেজওয়ানা চৌধুরীর উঠোন বৈঠক

মো. মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১১:৪৮ পিএম
শাহরাস্তিতে নারীর ক্ষমতায়নে এসি ল্যান্ড রেজওয়ানা চৌধুরীর উঠোন বৈঠক

নারীর ক্ষমতায়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট এসি ল্যান্ড রেজওয়ানা চৌধুরীর একটি উঠোন বৈঠক করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা, শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে অধীনে এটি অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে মেহের দক্ষিণ ইউপির দেবকরা গ্রামের ভোডকাপাড়া মহল্লায় এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন শাহরাস্তি উপজেলা তথ্য কর্মকর্তা রোজিয়ারা খাতুনের সঞ্চালনায় উক্ত উঠোন বৈঠকে প্রধান ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট এসি ল্যান্ড রেজওয়ানা চৌধুরীর।

Model Hospital

তিনি “পৈত্রিক সম্পত্তিতে পুরুষের পাশাপাশি নারীর অধিকার” বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনার এক পর্যায়ে ওই উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে একজন নারী মা শুধু হাত তুললে জানান, তার পৈত্রিক সম্পত্তি ভাইয়েরা বুঝিয়ে দিয়েছেন। বাকীরা বললেন, তারা বঞ্চিত।

পরে রিসোর্স পারসন রেজওয়ানা চৌধুরী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমি আইনের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি বিষয়ে নির্দেশিত আইনের তথ্য-উপাত্ত অনুসারে পৈত্রিক সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ক বিস্তর আলোকপাত করেন।

ফারায়েজ মতে, উত্তরাধিকারের ক্ষেত্রে কন্যারা তিনভাবে মাতাপিতার সম্পত্তি পেতে পারে। একমাত্র কন্যা হলে তিনি রেখে যাওয়া সম্পত্তির দুই ভাগের এক ভাগ বা (১/২) অংশ পাবে। একাধিক মেয়ে হলে সবাই মিলে সমানভাগে তিন ভাগের দুই ভাগ বা (২/৩) অংশ পাবে।

যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে ২:১ অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে ।কন্যা কখনো মাতাপিতার সম্পত্তি হতে বঞ্চিত হয় না। অর্থ্যাৎ, কন্যা ১/২ পাবে যখন একজন যাত্র কন্যা থাকে এবং পুত্র না থাকে। কন্যা ২/৩ পাবে যখন দুই বা ততধিক কন্যা থাকে এবং পুত্র না থাকে।

কন্যা অবশিষ্ট ভোগী হিসাবে পাবেন যখন এক বা একের অধিক পুত্ৰ ন থাকে । মৃত ব্যক্তির-স্ত্রী ১/৮ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। স্ত্রী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে। পরে উপজেলা তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে উপস্থিত নারীদের ডায়বেটিস,উচ্চ রক্তচাপ, শরীরের ওজন এবং উচ্চতা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, চলমান এ উঠোন বৈঠকটি জনগুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে পর্যায়ক্রমে অত্র উপজেলার অন্য জনপদে চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital