শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দেবরের কোদালের কো’পে ভাবির মৃ’ত্যু

রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৫৪ পিএম
শাহরাস্তিতে দেবরের কোদালের কো’পে ভাবির মৃ’ত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জেরে দেবরের কোদালের কোপে ভাবির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ মে সোমবার সকালে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজি বাড়ির মৃত মান্নান মিয়াজির পুত্র মোঃ আঃ রহিম প্রকাশ সাদ্দাম (৩৩) তার আরেক ভাই প্রবাসী মোঃ সোহেল রানার নির্মাণাধীন বসত ঘরের পিলারের গর্ত জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে ফেলছিলেন। ওই সময় সোহেল রানার স্ত্রী রুজিনা আক্তার (৩৩) ঘটনাটি ভিডিও কলে স্বামীকে দেখাতে উদ্যত হলে আঃ রহিম তার হাতে থাকা কোদাল দিয়ে রুজিনার মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে।

বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠালে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Model Hospital

নিহতের শিশু পুত্র শাহাদাত হোসেন (৮) জানান, কাল সকালে সাদ্দাম কাকা মা কে কোদাল দিয়ে মেরেছে।

নিহতের শাশুড়ী শরীফা খাতুন (৭৫) জানান, ঘটনার সময় আমি সাদ্দামকে বাধা দিতে যাই। এক পর্যায়ে রুজিনার মাথায় কোদালের আঘাত লাগে।

ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জানান, দেবরের কোদালের কোপে ভাবি আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহতের পিতার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গৃহবধু নিহতের ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ বা মামলা করে নি।
মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মৃতদেহ ঢাকা থেকে এলাকায় আনার প্রস্তুতি চলছিলো।

প্রসঙ্গত, নিহতের বাবার বাড়ি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলামের কন্যা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital