বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কি অভিমানে প্রা’ণ দিয়েছে দু’জন

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪, ৯:০৬ পিএম
হাজীগঞ্জে কি অভিমানে প্রা’ণ দিয়েছে দু’জন

চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির স্ত্রী সহ দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সোমবার (৬ মে) সকালে গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান মাহি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। গত ২৪ দিন পূর্বে তাদের বিবাহ হয়। বিয়ের ২৪ দিনের মাথায় সেই আত্মহত্যা করে।

মাহি শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে। স্বামী জাকির হোসেন গন্তব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

একই দিন সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিসের পাশের হাজী বাড়িতে মাহফুজ নামের এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে। তার বাবা প্রবাসী খোরশেদ আলম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

Model Hospital

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে, তা পুলিশের তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital