বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

নৈতিকতা সম্পন্ন উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১২:৩০ এম
নৈতিকতা সম্পন্ন উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হতে হবে
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে উনবিংশ শতাব্দীর ইসলামী জাগরণে ওলামায়ে দেওবন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এলিট চাইনিজ রেস্টুরেন্টে নবীন আলেম সম্বর্ধনার এ আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখা। সংবর্ধনা অনুষ্ঠানে ১শ নবীন আলেমকে পাগড়ী প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, আজ যারা নবীন আলেম সংবর্ধিত হচ্ছে উন্নত সমৃদ্ধ ও নৈতিকতা সম্পন্ন রাষ্ট্র গঠনে  তাদের ভূমিকা অপরিসীম। আলেমদেরকে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কাজ করতে হবে। আজ দেশের রাজনীতি কুলুষিত হয়েছে। এখানে নৈতিকতা সম্পন্ন নেতৃত্বে খুব অভাব। সকল পর্যায়ের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে রাজনীতি সহ সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে। তাই নবীন আলেমদের কে শিক্ষা, ব্যবসা, রাজনীতি সহ সব ক্ষেত্রে বিচরণ রাখতে হবে। তবেই সকল সংকট দূর করে দেশ এগিয়ে যাবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম কাউসার বাঙ্গালী।
জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জামিয়া আরাবিয়া জাফরাবাদ মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ত্বহা খান, রেলওয়ে দারসুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, জামিয়া ইসলামিয়া কচুয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আবু হানিফ, মতলব শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital