শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কালাম মাস্টার একজন দক্ষ সংগঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:৩১ পিএম
ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কালাম মাস্টার একজন দক্ষ সংগঠক

মনিরুল ইসলাম মনির: আগামী ১৭ জুলাই দেশের আটটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন মামলা-জটিলতার কারণে নির্ধারিত সময়ের দুই বছর পর ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে এক বছর যাবৎ পৌর প্রশাসক ও ৯টি ওয়ার্ডে সহায়ক সদস্যের মাধ্যমে পৌরসভার কার্যক্রম চলে আসছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৩১ মে দেশের অন্যান্য পৌরসভার সাথে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সে লক্ষ্যে চাঁদপুরের ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়স প্রত্যাশী সরকার আবুল কালাম আজাদ। সে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এছাড়াও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন মানুষ গড়ার কারিগর। মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও বিএড (১ম বিভাগ) ডিগ্রি অর্জন করেন।

১৯৭০ সনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলী গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আসছে। ৯০ দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্য নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা পালন করেন। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে কারা ভোগ করেন। ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছেংগারচর ইউনিয়ন শাখার সভাপতি দায়িত্ব পালন করেন।

Model Hospital

তিনি মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বাংলাদেশ স্কাউটস মতলব উত্তর উপজেলার সাবেক কমিশনার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মনোনয়ন প্রত্যাশী সরকার আবুল কালাম আজাদ, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেন।

২০০৮, ২০১৪ এবং ২০১৯ সালে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে প্রার্থী জয়লাভ করে।

এছাড়াও ১৯৯৮, ২০১০ ,২০১১ (উপ নির্বাচন) ২০১৫ ছেংগারচর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহবায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে প্রার্থী জয় লাভ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital