শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আতিক পাটওয়ারীর নৌকা প্রতিকে মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ পিএম
হাইমচরে আতিক পাটওয়ারীর নৌকা প্রতিকে মনোনয়নপত্র দাখিল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ৪র্থ ও ৫ম ধাপের ৪ ইউনিয়নের নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে ২ নং উত্তর আলগী ইউপি চেয়রম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে প্রার্থী মো. আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুনের নিকট মনোনয় পত্র দাখিল করেন তিনি। মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, সহ সভাপতি এমএ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়ন পত্র দাখিলের পর বলেন,জননেত্রী শেখ হাসিনা ২ নং উত্তর আলগী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে আমাকে পাঠিয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের অভিভাবক তার আন্তরিকতায় আমি নৌকা মার্কা নিয়ে এসেছি। আগামী ৫ জানুয়ারি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নবাসীকে সাথে নিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমরা সংঘাতে বিশ্বাসী না, আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মি। মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ডা. জেআর ওয়াদুদ টিপু ভাই আমাদের নেতা। তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। আমরা আশা করি এ নির্বাচনে কোন সহিংসতা হবে না। কোন ধরনের বৃশৃংখলা তৈরি হবে না। আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে জনগনের ভোটে নির্বাচিত হবো। নৌকা এবং জননেত্রী শেখ হাসিনান বিরুদ্ধে কোন অপশক্তি যদি থাকে তাদের জবাব আমরা সুন্দর ভাবে দিতে পারবো এবং সকল প্রার্থীদের সাথে নিয়ে ৫ তারিখে নৌকা মার্কার বিজয় অর্জন করবো।
আগামী দিনে শেখ হাসিনা ও ডা. দীপু মনির নেতৃত্বে ২নং উত্তর আলগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো ইনশাল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital