বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতা আলম খাঁনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ৬:৪৬ পিএম
চাঁদপুর কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতা আলম খাঁনের মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলম খাঁনের (৫০) মৃত্যু হয়েছে। ৫ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াবদা গেইট এলাকার শামসুল হক খাঁনের ছেলে। তিনি চাঁদপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটের দিকে আলম খাঁন অসুস্থ্যতাবোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে তাঁর পরিবারের সদস্যদের জানাই। পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।’

আলম খাঁনের বাবা শামসুল হক খাঁন জানান, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলে সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্গেজও ছিল ব্যাংকে। এরপরও মামলার কারণে তাঁর সাজা হয়। ছেলে মৃত্যুতে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি।

Model Hospital

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামে ব্যক্তির ইসিজি করে দেখা গেছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালেই মারা যান।

চাঁদপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই অ্যাক্টের ৫ মামলায় আসামি আলমকে কারাগারে পাঠানো হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

জেলার আরও বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ এমআই কার্ডিওজেনিক শক উল্লেখ করেন। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital