বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন : মনোনয়নপত্র নিলেন দুই মেয়র প্রার্থীসহ ৭ প্রার্থী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:১২ পিএম
ছেংগারচর পৌরসভা নির্বাচন : মনোনয়নপত্র নিলেন দুই মেয়র প্রার্থীসহ ৭ প্রার্থী

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৭ প্রার্থী। তার মধ্যে দুই জন মেয়র, ৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।

মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও সাবেক মেয়র আমেনা বেগম।

সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২নং ওয়ার্ডে মো. হারিছ খান, নুর হোসেন প্রধান। ৫নং ওয়ার্ডে মুছা আহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মো. আল আমিন। ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন করেন।

Model Hospital

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। পৌরসভা জুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।