বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অপহরণ ও হত্যার হুমকীতে ফল বিক্রেতার সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৪:৩৪ পিএম
শাহরাস্তিতে অপহরণ ও হত্যার হুমকীতে ফল বিক্রেতার সংবাদ সম্মেলন 
চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও হত্যার হুমকী দেওয়ায় এক ফল বিক্রেতা সংবাদ সম্মেলন করেছেন।
গত বুধবার (৭জুন) রাত ৮ টায় শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী বেরকী গ্রামের মজুমদার বাড়ীর হেদায়েত উল্লাহ’র ছেলে মোঃ লিটন হোসেন (৩৫) লিখিত বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি স্থানীয় খিলা বাজার ফল দোকান দিয়া ব্যবসা করিয়া আসিতেছি। দোয়াভাঙ্গা রেল গেইট এর উত্তর পাশে হাফসা ফল ভান্ডারের মালিক শাহজাহান হোসেন প্রকাশ সাজুর দোকান হইতে বাকী ও নগদে মালামাল ক্রয় করি। সেই হিসাবে সাজু আমার নিকট হইতে ১,৩০,০০০/-টাকা পায়। উক্ত বিষয় নিয়া স্থানীয়ভাবে একটি বৈঠক হয়। বৈঠকে বিবাদীকে ০৬ মাসের মধ্যে টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। স্থানীয় বৈঠকে রায় কার্যকর করতে আমি নগদ ৫ হাজার টাকাও প্রদান করি। বৈঠকের কয়েক দিন যাওয়ার পর হতে পাওনাদার সাজু আমার নিকট টাকা পয়সা চাহিয়া আমাকে গালমন্দসহ হুমকি ধমকি প্রদান করে আসে।
গত ৫ জুন দিবাগত রাত অনুমান ১০ টায় সাজু সহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোক আমাকে গাবতলী বাজারের পাশ্ববর্তী সেলিম মিয়ার বাড়ির সংলগ্ন রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে মোটর সাইকেল হইতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার ডান পায়ের হাঁটু সহ পায়ের পাতায় মারাত্মক আঘাত প্রাপ্ত হই। আমি আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়লে শাহজাহান হোসেন প্রকাশ সাজু (৪০) ও তার সঙ্গী দিদার হোসেন (৩৯),  তারেক সঙ্ঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্য আমাকে বেদম মারধর করে।
আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার পূর্বেই  তারা আমাকে  প্রাণে হত্যার হুমকী দিয়ে আমার ব্যবহারিত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়  লোকজন ছুটে এসে আমাকে আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল  চিকিৎসার জন্য নিয়ে যায় ।
এই ব্যাপারে আমি বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় তিন জনকে বিবাদি করে গত বুধবার (৭ জুন) একটি অভিযোগ দায়ের করি।
থানায় অভিযোগ করায় বিবাদিগংরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী ধামকী দিয়ে আসছে। তাদের হুমকীর ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিবাদিগংদের দৃষ্টান্ত বিচার দাবি করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।