বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সামিমা আক্তারকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৫:১১ পিএম
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সামিমা আক্তারকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির আয়োজনে কলেজের সহকারি অধ্যাপক সামিমা আক্তারের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, সহকারী অধ্যাপক সামিমা মেডাম এ কলেজে দীর্ঘ প্রায় ২৮ বছর আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন।মেডামের বড় সফলতা হলো শেষ দিন পর্যন্ত কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা। যা সামিমা মেডাম করতে পেরেছে।

প্রত্যেক মানুষের জীবনে সফলতা ব্যর্থতা দুইটি রয়েছে। আমি মেডামের অবসরগত সুবিধা গভনির্ং বডিতে পেশ করবো এবং যাবতীয় সরকারি সুবিধাদী বিধি মোতাবেক পাওয়ার ব্যবস্থা করবো । আমি তার অবসর জীবনের সফলতা কামনা করছি । আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে একেই ভাবে শিক্ষককে বিদায় অনুষ্ঠান করবো। আমি চাইবো প্রতিটি শিক্ষক প্রতিষ্ঠানের জন্য নিবেদিতভাবে কাজ করবে এবং প্রতিষ্ঠানকে ভালো বাসবে ।

Model Hospital

তিনি বলেন, শিক্ষার মানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে এ কলেজটি। কলেজের প্রত্যেক শিক্ষক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে এবং শিক্ষাদান করছে। প্রতিষ্ঠানের সৌন্দ্যর্য বর্ধনের কাজ চলছে, এ কাজ অব্যাহত থাকবে। সবাইকে প্রতিষ্ঠানকে ভালবাসতে হবে। তবে পুরো কর্মজীবন শেষ করে বিদায় হওয়াটা হচ্ছে সাফল্যের ব্যাপার। আমি যুক্তিবিদ্যা ম্যাডামের সুস্থতা ও কামনা করছি।

কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক সামিমা আক্তার, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ২য় বর্ষের ছাত্রী তানজীলা আক্তার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন , কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী, শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ২য় বর্ষের শিক্ষার্থী আছমা আক্তার, স্বর্না রানী, ১ম বর্ষের শিক্ষার্থী ফারিয়া আক্তার, জান্নাত আক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সহকারি অধ্যাপক সামিমা আক্তারকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী উপহার তুলে দেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরে বিদায়ী সহকারি অধ্যাপক সামিমা আক্তারকে কলেজের পক্ষ থেকে উপহার তুলে দেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সবশেষে ফুল দিয়ে সহকারি অধ্যাপক সামিমা আক্তারকে গাড়িতে করে বিদায় জানানো হয় ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

উল্লেখ্য, তিনি কলেজে প্রভাষক পদে গত ১২ অক্টোবর-১৯৯৫ সালে যোগদান করেন। সহকারি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন ১সেপ্টেম্বর-২০১৯ইং সালে। তিনি ২৮বছর ৭মাস ২৮দিন চাকুরী শেষে অবসর গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।