বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম ইসফাক আহসান সিআইপি’র অর্থায়নে

মতলব উত্তরে আরো দু’টি গৃহহীন পরিবারকে ঘর উপহার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:১৫ পিএম
মতলব উত্তরে আরো দু’টি গৃহহীন পরিবারকে ঘর উপহার

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী এম. ইসফাক আহসান সিআইপি’র পরিবারের পক্ষ থেকে দুই গৃহহীন পরিবারকে বসতঘর উপহার দেয়া হয়।

১০জুন সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের ছোট ষাটনল গ্রামের মৃত সিরাজ সরকারের স্ত্রী হাজেরা বেগমকে একটি বসদ ঘর ও ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রধানের মেয়ে মাজেদা বেগমকে একটি বসতঘর দুটি ঘর নির্মাণ করে উপহার হিসেবে নির্মাণ করে দেয়া হয়।

উপহার দেওয়া ঘর দেখতে গিয়ে এম ইসফাক আহসান সিআইপি বলেন, উপজেলায় আমার বাবা ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি গৃহহীনদের মাঝে প্রায় পাঁচশত বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আজ দুটি বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছি।

এছাড়াও গতমাসের (২২ মে) উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানা কান্দি গ্রামের দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবার বসত ঘর উপহার দেওয়া হয়। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় মানুষের পাশে থাকতে পারি।

Model Hospital

ঘর নির্মাণ ছাড়াও আমরা প্রতিবছরই কাপড় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ, অসহায় মেয়েদের বিয়ের খরচ, এলাকায় কিছু বয়স্ক ভাতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় আর্থিক সহযোগিতা করে বিভিন্ন অনুদান দিয়ে থাকি।

তিনি আরো বলেন, যেহেতু আমরা আওয়ামী পরিবারের সদস্য, সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কিছু অপশক্তি মাঠে নেমেছে। তারা এখনো নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজযয় করতে হবে। তাহলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital