বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি কাওসার সম্পাদক হোসাইন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:৪৪ পিএম
ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি কাওসার সম্পাদক হোসাইন

এস এম ইকবাল : ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৫ তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

৮ ডিসেম্বর বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। ইলিয়াস বকুলের সভাপতিত্বে এবং ইয়াছিন দেওয়ানের সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠান পরিচালিত হয়। ১ম পর্বে সভাপতির স্বাগত বক্তব্যের পর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক কাউছার হোসাইন।

এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন সহ-সাংস্কৃতিক সম্পাদক তারেক রহমান তারু, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, যুগ্ম-সম্পাদক মো.সাহেদ হোসেন, সাধারণ সম্পাদক শামিম হাছান, সদস্য রাবেয়া আক্তার, সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল।

২য় পর্বে নির্বাচন পরিচালনা করেন নূরুল ইসলাম ফরহাদ ও কে.এম নজরুল ইসলাম। এ সময় প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার হোসাইন।

Model Hospital

সভাপতি হিসেবে কাওসার আহমেদের নাম প্রস্তাব করেন সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী এবং সমর্থন করেন সাবেক অর্থ সম্পাদক কাউছার হোসাইন। আর কোনো নাম প্রস্তাব না আসায় কাওসার আহমেদ ২০২৩ সালের জন্য ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক হিসেবে কাউছার হোছাইনের নাম প্রস্তাব করেন সদস্য মোস্তাফিজুর রহমান এবং সমর্থন করেন সাবেক শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার। কাউছার হোছাইনেরও প্রতিদ্বন্দি না থাকায় তিনিও ২০২৩ সালের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital