বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

৫ নম্বর ওয়ার্ডকে সর্বাধুনিক মডেল হিসেবে গড়তে চান আ. লতিফ মিয়াজী

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৯:৫১ পিএম
৫ নম্বর ওয়ার্ডকে সর্বাধুনিক মডেল হিসেবে গড়তে চান আ. লতিফ মিয়াজী

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডটিকে সর্বাধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফ মিয়াজী। তিনি খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, রাতের নিরাপত্তা জোরদার, ব্রিজ নির্মাণ, চুরি-ডাকাতি বন্ধ করে ওয়ার্ডটিকে সর্বাধুনিক মডেল করার অঙ্গীকার করেছেন।

১৪ জুন বিকেলে ওটারচর এতিম মার্কেটে কাউন্সিলর প্রার্থী আবদুল লতিপ মিয়াজী গনসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বর্ষায় দ্রুত বৃষ্টির পানি অপসারণের জন্য নর্দমাসহ পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা, বাড়ি নির্মাণে প্ল্যান বাস্তবায়ন, শিশুপার্ক স্থাপনে প্রতিশ্রুতিও রয়েছে তার। এ ছাড়া মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফ মিয়াজী।

ছেংগারচর পৌরসভার ৫ নন্বর ওয়ার্ডটি ঘনিয়ারপাড়, দেওয়ানজিপাড়া, ওটারচর, দুলালকান্দি, মালাইরকান্দি ও ছৈয়ালকান্দি গ্রাম নিযে গঠিত। এই ওয়ার্ডের দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওটারচর মাদরাসা কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। এ ওযার্ডের মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা খাদ্যগুদাম, উপজেলা ভূমি অফিস’সহ বিভিন্ন সরকারী দপ্তর রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital