বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টারের মনোনয়ন ফরম জমা

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৪৩ পিএম
ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টারের মনোনয়ন ফরম জমা

ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমর্থকদেরকে নিয়ে মনোনয়ন ফরম জমা করেছেন।

শনিবার (১৭ জুন) সকালে ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এসময় উপস্থিত জনতার সামনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাষ্টার ছেংগারচর পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের বলেন, আগামী ১৭ জুলাই আপনারা মনে কোন রকম ভয়-ভীতি না রেখে, আমি যে প্রতীক পাই, সে প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনাদের কাছে আমার এই প্রত্যাশা রইল। আপনারা সবাই আমার সম্পর্কে জানেন, আমি একজন শিক্ষক মানুষ, সাবেক ছেংগারচর পৌরসভার কাউন্সিল ছিলাম, আমার ব্যক্তিগত কোন চাহিদা নেই।

ইনশাআল্লাহ আমি পৌর মেয়র পদে জয়যুক্ত হলে অবহেলিত ছেংগারচর পৌরসভাকে উন্নয়ন, পানীয় জলের সংকট, সড়ক সংস্কার সহ সকল নাগরিক সুবিধা সকলকে সাথে নিয়ে কাজ করে যাব।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital