বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ১০ জন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৮:৪৯ পিএম
ছেংগারচর পৌরসভা নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ১০ জন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক নারীসহ দশ জন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রবিবার (১৮ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্লাহ সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আমেনা বেগম, নুরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, আব্দুল ওয়াদুদ, নাছির উদ্দিন, আলাউদ্দিন, আতিকুর রহমান, মোঃ মিজানুর রহমান।

Model Hospital

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৫ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৬জন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩জন। ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮জন, ২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫জন, ৩নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন, ৪নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন, ৫নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫জন, ৬নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪জন, ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯জন, ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন ও ৯নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩জন মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আগামী ১৯ জুন মনোনয়নপত্র বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার, ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৩ হাজার ৩৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ২ জন, আর মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৩শ’ ৩৪ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।