চাঁদপুরে একজন মানবিক ওসি আব্দুর রশিদের বিদায়
চাঁদপুর মডেল থানার অফিসার বিদায়ী ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রশিদ । যিনি মানবিক ওসি হিসেবে সর্বমহলে পরিচিত পেয়েছেন । জনবান্ধব ওসি হিসেবে পরিচিত পেয়েছেন। খোদ তার ব্যাচমেটরাও এমনটি বলেছেন ।

বিদায়ী ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর সদর মডেল থানায় ২বছর প্রায় ৪মাস দায়িত্ব পালন করেছেন । সুনামের সহিত ও দক্ষতার সহিত তিনি দায়িত্ব পালন করেছেন ।

বিশেষ করে চাঁদপুরের সাংবাদিকদের সাথে পুলিশের একধরনের সেতুবন্ধন সৃষ্টি করেছেন তিনি । আমরা যখনই পেশাদার দায়িত্ব পালনকালে তথ্যের জন্য মোবাইল করেছি কিংবা হোয়ারসর্পে ম্যানেজ দিয়েছি সাথে সাথে ব্যাক করে তথ্য দিয়েছেন । অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলে পরে মোবাইল দিয়ে জানতে চেয়েছেন কি জন্য ফোন করেছি । কখনও রাগ হতে দেখেনি । সর্বদা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন । কোন অনুষ্ঠানে দাওয়াত দিলে শত কাজের মধ্যেও উপস্থিত থাকার চেস্টা করেছেন,সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ।

তার সময়কালে চাঁদপুর মডেল থানা জনগনের জন্য দ্বার উম্মোচন করেছেন তিনি । কেউ কোন অভিযোগ কিংবা জিডি করতে গেলে নিরাশ হননি ,আইনের মধ্যে যতটুকু সহযোগিতা করা যায় তা তিনি করেছেন । পুলিশ যে জনগনের বন্ধু কিংবা সেবক যেটা তার কাজের মাধ্যমে প্রমান করার চেষ্টা করেছেন । ২বছর ৪মাস দায়িত্ব পালনকালে কাজের স্বীকৃতি হিসেবে ওসি মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভায় বহুবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন ।

২২ জুন ২০২৩ খ্রি:তার বদলীর আদেশ আসে চাঁদপুর মডেল থানায়। এ খবর চাউর হবার সাথে সাথে চাঁদপুরের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগনের মাঝে যেন হতাশার চাপ পড়েছে । মন থেকে কেউই তাকে ছাড়তে চায়নি । গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায়ী ওসি মুহাম্মদ আব্দুর রশিদের বদলী নিয়ে জনপ্রতিনিধি সাংবাদিক,সুধীজন আবেগঘন স্টাস্ট্যার্স দিয়েছেন । সবাই ওসি আব্দুর রশিদকে মানবিক ওসি ও একজন ভালো দক্ষ পুলিশ অফিসার হিসেবে আখ্যায়িত করেছেন ।
যদিও সরকারি চাকুরী কর্মস্থল পরিবর্তন ,বদলী একটি রুটি কাজের অংশ । গতকাল ২৩ জুন সকাল বেলা চাঁদপুর মডেল থানা ক্যাম্পাস থেকে বিদায় বেলা কেউ যেন তাকে ছাড়তে চাইনি । তার নিজ কর্মস্থলে বিদায়কালে তিনি নিজের কাঁদছেন এবং সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন । তার বডিগার্ড সুমনের যেন কাঁন্না থামছেই না । মডেল থানার প্রতিটি পুলিশ অফিসার কেঁদেছেন বিদায়কালে । আমি মনে করি এটাও তার জন্য বড় সম্মানের । সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়কালে শুভ কামনা জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । যদিও আগেরদিন ২২ জুন রাতে মডেল থানা থেকে আনুষ্ঠানিকভাবে উপহার দিয়ে বিদায় জানানো হয়েছে । নতুন কর্মস্থল হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিসেবে । শুভ কামনা থাকবে প্রিয় ওসি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি । যেখানে থাকবেন মানবিক ওসি হিসেবে জনগনের সেবা করবেন এমনই আশা ।
চাঁদপুর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন এবং দায়িত্ব গ্রহন করেছেন শেখ মুহসীন আলম । তার নিকটও প্রত্যাশা থাকবে এমনটাই ।
সোহেল রুশদী
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
দৈনিক চাঁদপুর খবর
প্রেসক্লাব রোড চাঁদপুর
মোবাইল : ০১৭১১০১৩৪৪৪ ।








