বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে : মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩, ১২:২৮ এম
ছেংগারচর পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে : মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান বেপারীর মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় ভোটাররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

২৩ জুন (শুক্রবার) বিকেলে ঘনিয়ারপাড় এলাকার সর্বস্তরের ভোটাররা ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান বেপারী জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা কামরুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি ঘনিয়ারপাড়, দেওয়ানজিপাড়া, ওটারচর, দুলালকান্দি, মালাইরকান্দি ও ছৈয়ালকান্দি গ্রামের সর্বস্তরের জনগনের দোয়া সমর্থন কামনা করেন।

Model Hospital

আবদুল মান্নান বেপারী বলেন, আমি কোনো প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, ভালো ভালো কথা নয়, ভালো কাজ করার প্রত্যয় নিয়ে মহান আল্লাহ পাকের দয়ায় আমি যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারি তবে ৫ নং ওয়ার্ডকে সারা দেশের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করে তুলবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital