বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৯:৪৭ পিএম
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

এখন পর্যন্ত এ নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ছেংগারচর পৌরসভায় ১ টি মেয়র পদ, ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য সর্বমোট ৭৩ জন লড়ছেন। এখনও পর্যন্ত কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি।

তবে আজ শেষ দিনে আরও কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে শোনা যাচ্ছে। কিন্তুসংরক্ষিত কাউন্সিলর পদে কেউ প্রার্থীতা প্রত্যাহার করবেন কি না তা নিয়ে সর্বত্ত আলোচনা চলছে।

Model Hospital

মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন যারা মেয়র পদে আওয়ামী লীগ থেকে আরিফ উল্যাহ সরকার ও জাতীয় পার্টি থেকে মো. সেলিম হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর বাইরে ছেংগারচর পৌরসভার দুই বারের সাবেক মেয়র আমেনা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার (সিআইডি), গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিএনপি নেতা আবদুল ওয়াদুদ মাষ্টার, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দিন মিয়া ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন।

প্রার্থীতা প্রত্যাহার শেষে আগামীকাল ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
ছেংগারচর পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital