শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর নির্বাচনে ৯ জনের মনোনয়ন প্রত্যাহার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ১২:০৫ এম
ছেংগারচর পৌর নির্বাচনে ৯ জনের মনোনয়ন প্রত্যাহার

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে পাঁচ (স্বতন্ত্র) মেয়র ও চারজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (২৫ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের নিকট তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আমেনা বেগম, মো. নাছির উদ্দিন মিয়া, মো. আলাউদ্দিন, মো. মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান।

কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আল-আমিন, ২ নম্বর ওয়ার্ডে আয়নাল হক বেপারী, ৩ নম্বর ওয়ার্ডে মুরাদ সিকদার ও ৮ নম্বর ওয়ার্ডে মো. মফিজল সিকদার মাহফুজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

Model Hospital

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৫ জুন। প্রতীক বরাদ্দ হবে ২৬ জুন। ভোটগ্রহণ ১৭ জুলাই।

মেয়র পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও আবদুল ওয়াদুদ মাষ্টার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital