শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিআইপি জালাল আহমেদ 

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩, ১১:১৬ পিএম
ফরিদগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিআইপি জালাল আহমেদ 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কাতার আ’লীগের সহ-সভাপতি, শিল্পপতি ও সমাজ সেবক এবং চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদ।
বুধবার (২৮ জুন) মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
তিনি  বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একইসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি।
পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেনো মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই, স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করলেই পরিপূর্ণতা পাবে এই পবিত্র দিনটি।
তিনি বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক !

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital