শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

৫ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের মুছা আহম্মদের গণসংযোগ

মতলব উত্তর প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:৪৮ পিএম
৫ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের মুছা আহম্মদের গণসংযোগ
১৭ জুলাই আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর গণসংযোগ করেছে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ মুছা আহম্মদ জীবন। ৩ জুলাই সোমবার বিকেলে ওয়ার্ডের ঘনিয়ারপাড়, দেওয়ানজীপাড়া, ওটারচর , দুলালকান্দিসহ বিভিন্ন পাড়া মহল্লায় উটপাখি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ভোটার ও সমর্থনকারীরা।
 গণসংযোগকালে মুছা আহম্মদ জীবন বলেন, উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে উটপাখি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা দ্রুত অপসারনের ব্যবস্থা, ওয়ার্ডের অধীনে পানি সরবরাহ, লাইট ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। ওয়ার্ডের সকল দুস্থ মানুষের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা অগ্রাধিকার ভিত্তিতে সুষ্ঠুভাবে বন্টন করাসহ ৫ নং ওয়ার্ড আধুনিকায়ন করার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আলোকিত ওয়ার্ড গঠন ও কাঙ্খিত মান উন্নয়ন সম্ভব।
এসময় ৫ নং ওয়ার্ডের উটপাখি প্রার্থীর সমর্থক – কর্মী সহ বিভিন্ন বয়সের ভোটার সেচ্ছায় গণসংযোগে অংশ নেন ও আসন্ন নির্বাচনে উটপাখি প্রতীকে ভোটদান করে বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনার কথা বলেন।
 উলে­খ্য যে, ৫ নং ওয়ার্ডের তরুন প্রজন্মের কাউন্সিলর পদপ্রার্থী মুছা আহম্মদ জীবন এই এলাকার অসহায় দরিদ্র কন্যা দায়গ্রস্থ পরিবারকে সহযোগিতার পাশাপাশি করোনাকালিন সহযোগিতায় অংশগ্রহন কাজে সর্বস্তরের মানুষের কাছে বহুল পরিচিতি ও সুনাম অর্জন করায় পৌর নির্বাচনী ভোটের মাঠে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital